আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ; বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে জনিক মিয়া (২৩)।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্ত এলাকার ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে সেখানকার স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়।

জানতে পেরে আজ সোমবার সকালে নিহতর পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ