মোঃ সাইফুল ইসলাম, ফেনী সদর ও কোর্ট প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়ায় ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব।বুধবার রাতে উপজেলার জংগলমিয়ার রাস্তার মাথায় অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে তাদের আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এরা হলেন, একই উপজেলার পূর্ব মধুপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ এরফান উদ্দিন (২২) ও পশ্চিম ছাগলনাইয়ায়র আব্দুল কাদেরের ছেলে মোঃ ফজলুল কাদের (২৫)।
এসময় তাহাদের সাথে থাকা একটি পিকআপ ও নোয়াগাড়ির ভিতর থেকে ১হাজার ১শ ০৫ পিস ভারতীয় চোরাইকৃত শাড়ি,
৪৩ পিস লেহেঙ্গা, ০২ টি ছুরি ও ০১ টি ফোল্ডিং চাকু উদ্ধার ও ফেনী- ড-১১-০৮৩৮ ও রেজিঃ নং- চট্ট মেট্রো-চ ১১-৪৬৬৬ গাড়ী দু’টি জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাই ভারতীয় শাড়ী কাপড়গুলোর আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৫৫ হাজার টাকা।