আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে বিএসটিআই, টিসিবির ডিলারের উপর হামলা; আহত ১০, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিএসটিআই ও টিসিবিয়ের ডিলার সামায়ুন কবির ও তার পরিবারের উপর হামলা চালিয়ে নারী ও শিশুসহ ১০জনকে আহত করেছে প্রতিপক্ষরা।

এসময় বাড়িঘরে হামলা ও নগত তিন লাখ টাকাসহ ব্যবসার জরুরি কাগজপত্র নিয়ে যায়।

এ ঘটনায় সাথে জড়িত ভাটি তাহিরপুর গ্রামের ছফু মিয়া ছেলে দিলশাদ মিয়া নামে একজনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভাটি তাহিরপুর গ্রামের কালী বাড়ি সড়কে সামায়ুন কবিরের উপর এবং পরবর্তীতে সাড়ে ৮টায় তার বাড়িতে হামলা ঘটনা ঘটে।

আহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিএসটিআই ও টিসিবি ডিলার সামায়ুন কবিরের দোকানে গত এক সাপ্তাহ পূর্বে বাকীতে সার ও বীজ নিতে যান লোলন মিয়া এসময় তাকে বাকীতে না দেয়ার কারনে কাথাকাটাকাটি হয়।

এরই জেড়ধরে আজ বৃহস্পতিবার সকাল ব্যবসার কাজের স্বার্থে সামায়ুন কবির নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়ার পথের মধ্যে কালী মন্দিরের সামনে আসা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে ভাটি তাহিরপুর গ্রামের লোলন (৫০), নয়ন মিয়া(২৩) (নারী নির্যাতন ও শিশু অপহরন আসামী), মোকতাদির (২৭), দিলশাদ মিয়া (৩৫), ওয়াশীম (৩০), ছমির মিয়া (৫৫)সহ ১০-১৫জন দেশিও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

সাথে থাকা ব্যাগে রক্ষিত প্রায় ২লাখ ৩১হাজার টাকা ও ব্যবসা সংশ্লিষ্ট জরুরি কাগজপত্র নিয়ে ফেলে চলে যায়। পরে ঐলোক গুলো ডিলার সামায়ুনে বাড়িতে গিয়ে হামলা চালালে তাদের প্রতিহত করতে চাইলে আলী আশরাফ, কলছুমা বেগম, বিলকিস বেগম, ইমন মিয়া, শিপন মিয়া ও শিশু জাইমাকে আহত করে।
এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

এসময় সামায়ুন কবিরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন অবস্থা খারাপ দেখে তাকে সহ বিলকিস, কুলসুমা ও শিশু জায়মাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তাহিরপুর থানার এস আই গোলাম হাক্কানী জানান, বিএসটিআই ও টিসিবির ডিলার সামায়ুন কবিরের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ