আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
গত ০৮ ই মার্চ ফেনী পুলিশ সুপার কার্যালয়ে ফোর্সেস ওয়েটিং শেড এ, আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাছিমা আক্তার, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, মুন্সিগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরাঙ্গনা রহিমা বেগম; জনাব লায়লা জেসমিন, সাধারণ সম্পাদক, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগ;
জনাব সাদিয়া সুলতানা রাত্রী, সাধারণ সম্পাদক, ফেনী সরকারী কলেজ; জনাব উম্মে রুমা,
চেয়ারম্যান, ৭ নং সদর সোনাগাজী ইউপি;
সভাপত্বি করেন জনাব জাহানারা বেগম সুরমা, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য-৩৪৬।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনাব নাদিয়া ফারজানা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)।
অনুষ্ঠানে ফেনী জেলার বীরঙ্গনা, নারী সংগঠক, নারী উদ্দ্যেগতা, নারী রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া ও সাংবাদিক দের মাঝে শুভেচ্ছা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মামুন |
এছাড়া ও ফেনী জেলায় কর্মরত নারী পুলিশ সদস্যদের মাঝে নারী দিবস উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, বীর মুক্তিযুদ্ধা, সাংবাদিক,পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।