আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ  প্রতিনিধি :

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ শ্লোগানকে সামনে রেখে আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।

এসময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, ওসি (তদন্ত) সোহেল রানা,

উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের নারী নেতৃগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ