মোঃ সাইফুল ইসলাম, ফেনী সদর ও কোর্ট প্রতিনিধি:
ফেনীর বিসিকে ৮ হাজার ৫শ ৬৮ লিটার বিএসটিআই এর অনুমোদন বিহীন সয়াবিন তৈলসহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এসময় দুইজনকে আটক ও তেল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান (রেজিঃ নং- চট্ট মেট্রো ট ১১-৯৫৩০)টি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। জব্দকৃত তেলের বাজার মূল্য ষোল লক্ষ চুয়ান্ন হাজার বিশ টাকা।
আটককৃতরা জেলা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন কক্সবাজার থেকে এই তেলগুলো ভারত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এএসআই হান্নানসহ একটি দল থানাধীন বিসিক রাস্তার কভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ কার্টুনে, ৮৫৬৮ লিটার সরকারি অনুমোদন বিহীন এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মৃত হাসি মিয়ার ছেলে শাহজাহান ৪১ ও কক্সবাজারের উখিয়া উপজেলার সর্দার বিল এলাকার হাসিনুর আহমদের ছেলে মোঃ ইসমাইল(৩২),
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, উদ্ধারকৃত মালামাল ও কাভার্ড ভ্যানসহ আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।