আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে হেফজখানা থেকে ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মাদ্রাসা থেকে ইফতেখার মালেকুল মাশফি (৭) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আল্লামা শাহ অছিউর রহমান হেফজখানা নামের একটি মাদ্রাসা থেকে মাশফির লাশ উদ্ধার করা হয়। মাশফি চরণদ্বীপ ফখিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে।
শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন থেকে মাশফির লাশটি উদ্ধার করা হয়।
মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানান, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হেফজখানার দুইতলায় তার গলাকাটা লাশ দেখতে পায়। মাদ্রাসায় তখন শিক্ষার্থী ও হাফেজ জাফর আহমদ ছিল।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, দীর্ঘ চেষ্টার পর আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনাটি খুবই লোমহর্ষক। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ