আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কামারখোলা গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত এম পি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত

নিজস্ব প্রতিনিধি :

শনিবার কামারখোলা টু চিলোড়া কাঁচা রাস্তা পাকা করনের ভিত্তিপ্রস্তরস্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন চান্দিনা মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত।

এই উপলক্ষ্যে চান্দিনার কামারখোলা গ্রামে আগমন করেন অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, এম পি ।

কামারখোলা গ্রামবাসীর পক্ষে, কামারখোলা গ্রামের অন্যতম সূর্য সন্তান দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম ও জনতা ব্যাংক লিমিটেড চান্দিনা শাখা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম গ্রামবাসীর পক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

চান্দিনা কামারখোলা গ্রামের শতভাগ কৃষক এই পাকা রাস্তার সুফল ভোগ করবেন।বিশেষ করে কৃষির বাজারজাতকরন,পরিবহনে কৃষকদের স্বস্তি দিবে।কামারখোলা গ্রামসহ আশেপাশের এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এই রাস্তার ভূমিকা থাকবে অপরিসীম।

এই রাস্তা নির্মানে সরকারি ভাবে দায়িত্ব পেয়েছেন কামারখোলা গ্রামের আর্দশ পরিবার খ্যাত মরহুম মমিন মাষ্টার সাহেবের পারিবারিক স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স সুচি এন্টারপ্রাইজ।

তাই কামারখোলা গ্রামবাসী খুবই খুশি এ জন্য যে কাজটি শতভাগ ওয়ার্ক পারমিট অনুসারে হবে।

চান্দিনা কামারখোলা গ্রামবাসী ধন্য শেখ হাসিনারসহ চান্দিনার এম পি,অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তের জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ