আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পুলিশ মেমোরিয়াল ডে

মোঃ সাইফুল ইসলাম,ফেনী সদর ও কোর্ট প্রতিনিধি:

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সমগ্র বাংলাদেশের ন্যয় ফেনী জেলায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে’ ২০২২।

এ উপলক্ষে জেলা পুলিশ ফেনী কতৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ইত্যাদি।

আজ মঙ্গলবার ০১ মার্চ সকালে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে স্থাপিত
পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি(ফেনী-২), এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ড. বেগম জেবুন নেছা, বিজ্ঞ জেলা ও দায়রা জজ
জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান,

জেলা প্রশাসক, ফেনী
জনাব ডাঃ রফিক উস্ ছালেহীন, সিভিল সার্জন, ফেনী
জনাব সা’দ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী প্রকৌশলী, ফেনী গণপূর্ত বিভাগ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ও আলোচনা সভায় অংশগ্রহন পূর্বক জেলা পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার গ্রহণ করেন। এছাড়াও তারা প্রধান অতিথি প্রদত্ত নগদ ১০,০০০/= টাকা গ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ