মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় টেকনাফ পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে ৩৫ কোটি টাকার চলমান উন্নয়ন কাজ উদ্বোধন করা হচ্ছে ধারা বাহিক ভাবে।
মঙ্গলবার ১ মার্চ সকালে টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
এমজিএসপি’র প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে টেকনাফ পৌরসভার আওতাধীন এলাকার সড়ক, মহা সড়কের উভয় পার্শ্বে ড্রেন, ফুটপাত, আরসিসি রাস্তা সংস্কার ও সড়কবাতিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই কাজ চলমান রয়েছে।
টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সহকারী মিউনিসিপাল ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট মো. রফিকুল ইসলাম,পৌর সচিব মহিউদ্দিন ফয়েজী, সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম বাবুল,
এমজিএসপি’র প্রকল্পের ঠিকাদার মনিরুজ্জামান, প্যানেল মেয়র-৩ আরফা বেগম (বি.এ), প্রকৌশলী জহিরুল ইসলাম, ঠিকাদার হাজ্বী আব্দুল গফুর শরিফ,
টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌর ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান প্রমুখ।
মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন ‘জনগণের মাঝে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করছি।’ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে-ইনশাআল্লা।
তিনি আরো বলেন, এর সাথে টেকনাফ পৌর শহর এগিয়ে যাচ্ছে। এর রাস্তাঘাটের সুবিধার্থে সবাইকে বিল্ডিং কোড মেনে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণ করতে হবে।
তিনি পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
কাজের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।