আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ চাকমারকুল ২১ নং ক্যাম্পের বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পাশে কাচা রাস্তায় বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু”জন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। ২৮ ফেব্রুয়ারি ভোররাত সোয়া ১ টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।

এমন খবরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনাকালে রাত অনুমান সোয়া ১ টার দিকে বি/০৩ ব্লকে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময়।

উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭) দ্বয়কে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে একটি সচল (7.65 mm) বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ