-
- ক্যাম্পাস
- নতুন শিক্ষানবিশ সহকর্মীদের বরণ করলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- প্রকাশের সময়ঃ February, 28, 2022, 2:15 pm
- 196 বার পড়া হয়েছে
মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :
স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষানবিশ সহকর্মীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল।
গত ২৬শে ফেব্রুয়ারি, শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স হলে নতুন শিক্ষানবিশ সহকর্মীদের এই বরণ উৎসব ও সনদপত্র বিতরণের আয়োজন সম্পন্ন হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল,
সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আ ম ম হামিদুর রহমান, মানব সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের উপ পরিচালক মো. এজাজ-উর-রহমান ও আরো বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সদ্য স্বীকৃত শিক্ষানবিশ সহকর্মীদের সনদ পাওয়া ব্যক্তিদের অভিনন্দন ও দিক নির্দেশনা দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম. সবুর খান।
ড. এম. সবুর খান তার বক্তব্যে বলেন, আমাদের আজকের পৃথিবীতে নিজেদেরকে স্বপ্রতিষ্ঠিত করতে জ্ঞানের বিকাশ ঘটানোর কোনো বিকল্প নাই।
তাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উদ্যোগ, যেখানে তোমরা ভবিষ্যতে আরেক প্রজন্মকে দিকনির্দেশনা দিতে পারো।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার উপস্থিত শিক্ষানবিশদের চতুর্থ শিল্পায়ন বিপ্লবের কথা মনে করিয়ে দেন।
তিনি বলেন, আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে স্বয়ংসম্পূর্ণভাবে, যাতে ভবিষ্যতের শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি।
আয়োজনের শেষ পর্বে শিক্ষানবিশদের সনদপত্র বিতরণ করে অভিনন্দিত করা হয়।
এই বিভাগের আরও সংবাদ