বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার আমুচিয়া ধোরলা কালাইয়ার হাঠের পূর্ব পাশে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর।শনিবার(২৬ ফেব্রুয়ারি)আনুমানিক ২টার সময় অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ধোরলা ৭ং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান আহমেদ, খায়ের আহমদ ও বাচামিয়া।বোয়ালখালী ফায়ার সার্ভিস সূত্র জানায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এলাকাবাসীর ফোনে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিস সূত্র জানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা ও উদ্ধারকৃত সম্পদের মূল্য ১০ লক্ষ টাকা বলেও।