রাকিবুল হাসান, নোবিপ্রবি প্রতিনিধিঃ
স্ট্রোক করে মারা গেছেন নোবিপ্রবি শিক্ষার্থী আলিফ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী আলিফ আহমেদ (২৩) স্ট্রোক করে মারা গেছেন।
তিনি নোবিপ্রবিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে নিজ বাসায় তিনি মারা যান।
জানা যায়, আলিফ নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐ বিভাগের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান।