আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নবনির্বাচিত মেম্বার দেলোয়ার হোসেন তালুকদারকে ওয়ার্ডবাসীর সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ দেলোয়ার হোসেন তালুকদারকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে ।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধায় শ্রীপুর বাজারে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

তরং গ্রামের বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম তালুকদার রুবেল এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম হোসেন তালুকদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীর হুসেন তালুকদার (কনকন),

শিবরামপুর গ্রামের সুয়েব মিয়া, তরং গ্রামের হান্নান তালুকদার, রফিকুল তালুকদার, নজরুল ইসলাম, রিপন তালুকদার, সামাজনুর মিয়া, সুজন মিয়া, সম্রাট তালুকদার, সোহাগ মিয়া, জুবায়ের তালুকদার, জেনারুল ইসলাম, শফিকুল ইসলাম অপু, আবু তালেব সহ অনেকেই।

এ-সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত মেম্বার দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ৮নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে যে সংবর্ধনা আয়োজন করছেন এতে আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এবং ওয়ার্ডের জনগণ আমার প্রতি যে বিবেচনা করেছেন।

আমি মনে করি ওয়ার্ডের সব জনগণ আমাকে ভোট দিয়েছেন, তার জন্য আমি নির্বাচিত হয়েছি। আমার দৃষ্টি সবার প্রতি সমান থাকবে। আমি সমঝোতার মাধ্যমে আমার মেয়াদকাল অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ