আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন এবং প্রগতিশীল মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ২০২২ ইং কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ হলরুমে সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীল মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেন এবং পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন।

মোঃ জাকির হোসেন সভাপতিত্বে, শেখ মোহাম্মদ আলফাজ এর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান উদ্বোধন করেন ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, প্রধান অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ,ম, ম, দিলসাদ।

প্রধান আলোচক, আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইপসা। বিশেষ আলোচক, আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

বিশেষ অতিথি সাংবাদিক ইউসুফ খান, এম আলাউদ্দিন চৌধুরী, নাজিম উদ্দীন ইতালি, অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, মোঃ ফালেদ মোশারফ, সাংবাদিক কবির শাহ দুলাল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ