আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

১ লক্ষ ৩৩ হাজার ইয়াবাসহ টেকনাফে আটক-১

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

যশোর জেলার বেনাপুর গ্রামের ছোট আসরা এলাকার আজগর আলীর পুত্র আজমির আলী (৩১) কে কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩৩ হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

এ-সময় একটি ট্রাক জব্দ করা হয়। শনিবার (১৯-ফেব্রুয়ারী) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কামান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানান, ভোরে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া বাস টার্মিনালে ইয়াবার বড় একটি চালান ট্রাক যোগে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ-সময় পাচারকারিরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করেন। আটক ব্যক্তি ও জব্দ কৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ