আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে সেখানে দায়িত্বরত ৮-আর্মড পু্লিশ সদস্যরা।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন বলেন বিকালে  গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খাঁন এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া এর নের্তৃত্বে।

পুলিশ অভিযান পরিচালনা করে ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে কাঁঠাল গাছ তলা বাজারের হারেস মিয়ার মুদি দোকানের সামনে হতে ইয়াবাসহ মোস্তাক নামে(৬৪) এক রোহিঙ্গাকে আটক করে ।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ