আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবির একাউন্টিং বিভাগের নতুন সভাপতি সোহেল রানা

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানাকে উক্ত বিভাগের সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আতিকুর রহমান ব্যক্তিগত কারণে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্যাটিটিউট এর ৯ (১) ধারাবলে বিভাগের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানা-কে ১৫ ফেব্রুয়ারি পূর্বাহ্ন হতে (৩৬) মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক সোহেল রানা বলেন, ‘আমাকে আগামী ৩ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব দায়িত্ব যথাযথভাবে পালন করতে।

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং সবার সহযোগিতা নিয়ে বিভাগকে এগিয়ে নিতে চাই।’

সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ থেকে স্নাতক(সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ যোগদানের মাধ্যমে তিনি তার শিক্ষকতা জীবন শুরু করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ