বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটায় আবু ছিদ্দিক (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।তিনি জানান,অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটায় আবু ছিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।
এসময় একটি স্কেভেটর জব্দ করা হয়েছে এবং তা ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।