আলাউদ্দিন সবুজ,ফেনী জেলা প্রতিনিধিঃ
সোনাগাজীতে মোবাইল ফোনে মেয়েলী কন্ঠে কথা বলে ও ফেইসবুকে বন্ধুত্ব করে সাক্ষাতের কথা বলে ডেকে এনে নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো মোঃ তারেকুর রহমান (২৩) আব্দুল আজিজ (২৩), সাইফুল ইসলাম সাকিব (১৮)।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন প্রতারককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।