আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত সাতটা থেকে একঘন্টা ব্যাপি ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই আয়োজন করা হবে।
গত ৫ই ফেব্রুয়ারি শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে অংশগ্রহন করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদেরকে এর পূর্বে নিবন্ধন করতে হবে।’
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষার্থী উপদেষ্টাদের ওয়েবিনারে অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিবন্ধনের জন্য এই লিংকে প্রবেশ করতে হবে hitps://tinyurl.com/webinar2022february