মোকাব্বির আলম সানি নিজস্ব প্রতিবেদক:
সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে আজ ৫ ফেব্রুয়ারি পলিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’।
দিবসটি উদযাপন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় লাইব্রেরির পক্ষ থেকে নানা কর্মসূচির অংশ হিসেবে একটি Rally ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, লাইব্রেরিয়ান ড. মোঃ মিলন খান সহ অন্যান্য শিক্ষক,
শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য।