আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবির নৃবিজ্ঞান বিভাগে স্নাতক ১ম বর্ষে  ৪৮শতাংশ ফেইল

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নৃবিজ্ঞান বিভাগের স্নাতক ১ম বর্ষে পাশের হার ৫২শতাংশ।

গত ২৭জানুয়ারি  (বৃহস্পতিবার) প্রকাশিত ফলাফল  বিশ্লেষণ করে দেখা যায় মোট পরীক্ষার্থী ৫০জনের ভিতর অনুত্তীর্ণ ২৪জন।

অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ভিতর এক বিষয় অথবা ফাইনাল ভাইভাতে  ফেইল করেছে এমন সংখ্যা ১৬জন। দুটির অধিক বিষয়ে ফেইল করেছে ০৮ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন- “অনলাইনে ক্লাস হওয়ার কারণে নেটওয়ার্ক জটিলতায় ক্লাস ঠিকঠাক মত করতে পারিনি।

আবার ক্লাস রেকর্ড চাইলেও শুধুমাত্র দুটি কোর্সের রেকর্ড দেওয়া হয়। বাকি ৪টা কোর্সের রেকর্ড দেওয়া হয়নি। মজার ব্যাপার হলো,বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ভাইভাতেই ফেইল করেছে ।

সে হিসেবে আমি বলব শিক্ষকদেরও আন্তরিকতার অভাব ছিল।  সবমিলিয়ে আমাদের ফলাফল খারাপ হয়েছে।”

এবিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন- ” ফলাফল খারাপ হওয়ার অনেক কারণ থাকতে পারে। তার ভিতর মেইন কারণ হলো করোনা।

করোনাকালে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে শিক্ষকদের সাথে তাদের কমিউনিকেশন হয়তো ঠিকঠাক হয়নি।আবার পারিবারিক নানা সমস্যার কারণে তারা হয়তো লেখাপড়াও করতে পারেনি।

বেশিরভাগ শিক্ষার্থী  ভাইভাতে ফেইল করার পিছনে কোনো শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ  দায়ী কি না,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ” দেখুন বিশ্ববিদ্যালয়ে একটা কথা খুবই  প্রচলিত আছে ভাইভাতে বসলেই পাশ,

কাউকে ফেইল করানো হয় না। নৃবিজ্ঞান বিভাগ এ তত্ত্বে বিশ্বাসী না।এখানে পাশ করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ