আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি বাঁধন জোনের সভাপতি শাকিল, সা. সম্পাদক মামুন

আব্দুল্লাহ আল মামুন , জাবি প্রতিনিধি:
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানে রক্তদান নিয়ে কাজ করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাঁধন জোনের কার্যনির্বাহী কমিটি- ২০২২ ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বাঁধনের জোনাল অফিসে সংগঠনটির সাবেক সভাপতি সামছুল ইসলাম রাজু এ কমিটি ঘোষণা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনসহ বাঁধনের বিভিন্ন হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় প্রতিনিধি জাহিদুল ইসলাম (৪৭তম আবর্তন) এবং জহিরুল ইসলাম (৪৭); সহ-সভাপতি মনিকা আক্তার (পরিবেশ বিজ্ঞান বিভাগ), সহ-সভাপতি মো. সুজন মিয়া (ইতিহাস বিভাগ), সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান (ম্যানেজমেন্ট স্টাডিজ), সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার (পরিসংখ্যান), কোষাধ্যক্ষ মাসতুরা তাবাসসুম তাইফা (ভূগোল ও পরিবেশ), দপ্তর সম্পাদক রোকাইয়া সুলতানা রিয়া (ভূতাত্ত্বিক বিজ্ঞান), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া আক্তার (গণিত), এবং তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার উর্মি (পরিবেশবিজ্ঞান)
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের উম্মে কুলসুম লিলি এবং চারুকলা বিভাগের কাশবাই জান্নাত ঐশী।
উল্লেখ্য, ২০২১ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংগঠনিক তথ্যে দেখা যায়, এ বছর তাদের রক্ত সংগ্রহ ছিলো ১৯২২ ব্যাগ। যেখানে, নতুন ডোনার সংখ্যা ছিল ২৫৬ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ