আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

দারুসসুন্নাত সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ভবনের কাজের উদ্বোধন 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর চাঁদপুর দারুসসুন্নাত সিদ্দিকিয়া সিরাজীয়া হাফিজিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার কাজের উদ্বোধন করা হয়েছে।
২৩ জানুয়ারি রোববার সকালে ছেরু কারী সাবের মাদ্রাসাখ্যাত এই মাদ্রাসার পাঠদানের সুবিধার্থে ভবনের দ্বিতীয় তলার কাজের উদ্বোধন করেন গোবিন্দপুর উত্তর ইউনিয়নে মাননীয় এমপি মহোদয়ের প্রতিনিধি যুবলীগ নেতা পুতুল সরকার।
এ সময় দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক তরুণ বক্তা মাওলানা হাফেজ মুহাম্মদ আহসান উল্লাহ নেছারী। মোনাজাতে তিনি বঙ্গবন্ধুসহ সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং সাবেক ছাত্রলীগ নেতা খাজে আহম্মেদ মজুমদারের সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গর্ভনিংবডির সহ-সভাপতি রেজাউল গাজী, মফিজ খান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল খান আহাদ, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুর রহমান, আলিয়া শাখার প্রধান হাফেজ আবু জাফর মোহাম্মাদ সালেহ, হাফেজ মহসিন খান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মালেক ছৈয়াল, যুবলীগ নেতা মিথুন চন্দ্র দাস প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ