আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জ লেখক ফোরামের ২০২২ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন 

 ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : 
ফরিদগঞ্জ লেখক ফোরামের ২০২২ সালের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩০ ডিসেম্বর বিকালে প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ ৩৭ সদস্য বিশিষ্টি কমিটির অনুমোদন দেন। গত ৮ ডিসেম্বর নবায়নকৃত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল।
২০২২ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি হলো: সভাপতি কাওসার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সভাপতি মহসিন হাসান শুভ্র, আশরাফুর রহমান শাওন, ইয়াছিন দেওয়ান, সাধারণ সম্পাদক কাউছার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেদ, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, অর্থ সম্পাদক তারেকুর রহমান তারু।
দপ্তর সম্পাদক তাসনিফ ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, আইটি সম্পাদক আব্দুল কাদির, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয়, প্রচার সম্পাদক গাজী জাহিদ হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাবিয়া জাহান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম ফরহাদ, কে এম নজরুল ইসলাম, নুরুন্নবী চৌধুরী হাছিব, আতাউর রহমান সোহাগ, মাহবুবুর রহমান সোহাগ, আকবর হোসেন মনির।
ইলিয়াস বকুল, ফরিদ আহমেদ মুন্না, শিমুল জাবালি, শিমুল হাসান, জাকির হোসেন সৈকত, মো. জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, ফাতেমা আক্তার শিল্পী, জহির আহম্মেদ সাজিদ, হাসান শামিম নিশান, আব্দুস সালাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ