আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

লেখক ফোরামের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ওয়ান টেক ফাউন্ডেশনের শুভেচ্ছা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : 
ফরিদগঞ্জ লেখক ফোরামের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্য ওয়ান টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৯ ডিসেম্বর বিকেলে দ্য ওয়ান টেক ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর আশরাফুর রহমান শাওন ফোরামের সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক কাউছার হোছাইনকে ফুলেল সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে এম নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, সদস্য আব্দুল কাদের।
লেখক ফোরামের নবনির্বাচিত সভাপতি কাওসার আহমেদ বলেন, ‘আমরা সবসময় দ্য ওয়ান টেক ফাউন্ডেশনকে কাছে চাই। আমি বিশ্বাস করি আমাদের প্রতিটি ভালো কাজে সংগঠন এবং শাওন নিজে ব্যক্তিগতভাবে আমাদেরকে সহযোগিতা করবে।
আমাদেরকে সম্মানিত করায় সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ। উল্লেখ্য ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’ আমেরিকা ভিত্তিক একটি সামাজিক সংগঠন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ