আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বিএনপির যুগ্ম মহাসচিব আলালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,  শেখ রাজেন :

ফেসবুকে মিথ্যা, অশালীন ও অপমানজনক বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের (জিডি) করেছেন জেলা ছাত্রলীগের এক নেতা।

মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন মোল্লা এ অভিযোগ দায়ের করেন।

জিডিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান জেনি, জুনায়েদ হোসেন ব্যাপারী সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খান শ্রাবন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু ও তন্ময় হোসেন সাব্বিরকে সাক্ষী করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, নন অফআইআর জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ