আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মেয়েকে বিদায় জানানোর সময় গাছচাপায় প্রাণ গেল মায়ের 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শেখ রাজেন :

বৈরি আবহাওয়া ও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছছাপায় রহিমা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে নবীনগর পৌর এলাকার ভোলাচং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রহিমা বেগম উপজেলার ভোলাচং এলাকার কাদির মিয়ার স্ত্রী। এ ঘটনায় শরিফ এবং সখিনা নামে দুইজন পথচারী আহত হয়।

জানা যায়, বৈরি আবহাওয়া ও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল রাত থেকে মাঝারি আকারের বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে সকাল ১১ টার দিকে নবীনগর পৌর এলাকায় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাচং এলাকায় সড়ক ও জনপদের মালিকানাধীন একটি বড় করই গাছ হঠাৎ করে সড়কের ওপর ভেঙে পড়ে। এসময় ঘটনাস্থলেই পথচারী বৃদ্ধা রহিমার মৃত্যু হয়। এ সময় শরিফ এবং সখিনা নামে অপর দুই পথচারী আহত হয়েছে।

নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাশ জানান, রহিমা বেগম বাড়ির পাশে রাস্তায় এসে তার মেয়েকে বিদায় জানাচ্ছিলেন। এ সময় বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ রাস্তার পাশের একটি গাছের একাংশ ভেঙে পড়লে সেটির নিচে চাপা পড়েন রহিমা। ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জানান, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ