কক্সবাজার মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে । জনগনের যে কোন ধরনের ব্যাংকিং সেবা এখন সাধারন মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছে সরকার ।
এক সময় মানুষ ইসলামী ব্যাংকের সেবা নিতে দূর্ভোগ পোহাতে হতো, সরকার সুদের পরিমান কমিয়ে দিয়ে সাধারন মানুষের কাছে ব্যাংকের সেবা পৌছে দিতে কাজ করে যাচ্ছে ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ দেশের অন্যতম একটি প্রতিষ্টান সারা দেশে তৃনমূলের মানুষের মাঝে সততার সাথে সেবা পৌছে দিয়ে বেশ সুনাম কুড়িয়েছে তারা ।
এই প্রতিষ্টানটি মনে করছে বড় মহেশখালীর ব্যবসায়ীদের সুবিধার্থে তারা এই উপ-শাখাটি চালু করায় তাদের ধন্যবাদ এবং এই এলাকার সকল ব্যবসায়ীদের ভাগ্য পরির্বনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে ।
বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সিরাজ চেয়ারম্যান সিটির ৩য় তলায় অনুষ্টিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উপ-শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন মহেশখালী- কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক ।
৫ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনের ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল,
ইসলামী ব্যাংক মহেশখালী শাখার ম্যানেজার হাসান উদ্দিন, কৃষি ব্যাক নতুন বাজার শাখার ম্যানেজার স্বপন কান্তি দে, ইসলামী ব্যাংক বড় মহেশখালী শাখার ইনচার্জ মামুনুল ইসলাম ও মোহাম্মদ আলমগীর প্রমূখ ।
সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল। অনুষ্টানে ৫ শতাধিক গ্রাহকের পাশাপাশি ব্যাংকের কর্মর্কতা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং এই শাখায় শুরু থেকে এটিএম বুথ চালু করেছে ব্যাংক কর্তৃপক্ষ ।