আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সবাইকে কাঁদিয়ে মহাকালের পথে সাংবাদিক জাকির হোসেন সাঈদ 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দৈনিক নিউজ টু ডে, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রতিদিন-এর ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর (ফরিদগঞ্জ উপজেলা) সাবেক পরিচালক,
উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য ও ফরিদগঞ্জ বাজারের পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী ছিলেন। জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকা কয়েক বছর অফিস প্রধানেরর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া জাতীয় দৈনিক দিনকালের ফরিদগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন সাঈদ পাটওয়ারী। বেশ কিছুদিন পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্রসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার (আজ ৪ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামের নিজ বাড়ির স্কুলের সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এদিকে প্রিয় সহকর্মী জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর মৃত্যুর খবর শোনামাত্র ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়ার আহ্বান করছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী,
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম.এ হান্নান, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী,
বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ