আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়নে তালা প্রতীকে   জয়ে উচ্ছ্বসিত জনতা

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদক :

সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে কুমিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মছজিদ্দা গ্রাম প্রার্থী মোঃ ইউসুফ শামীম (৩৪) বিপুল ভোটে বিজয়ী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আমোদ উল্লাস দেখা দিয়েছে।

নির্বাচনের দিন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তালা প্রতীকে ৯৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তরুণ এই সমাজ সেবক মোঃ ইউসুফ শামীম ধারাবাহিক ভাবে শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রেও অবদানের প্রেক্ষিতে জনতার মনে অতি সহজেই জায়গা করে নেন তিনি।

এছাড়া পরাজিত প্রার্থীদের মধ্যে মোঃ মাহাবুবুল ফুটবল প্রতিকে পেয়েছেন ৫৭০ ভোট,মোঃ কামাল উদ্দিন মোরগ প্রতিকে পেয়েছেন ৪৭৩ ভোট,মোঃ ইমাম হোসেন ঘুড়ি প্রতিকে পেয়েছেন ৪৭৩ ভোট এবং সবচেয়ে কম ভোট পেয়েছেন টিউবওয়েল প্রতিক তিনি মাত্র ২১ ভোট পেয়েছেন।

উক্ত ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪০৬৯ জন এদের মধ্যে ভোট দিয়েছেন ২৪০৭ জন ভোটার।চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে মোঃ ইউসুফ শামীম তালা মার্কায় বিপুল ভোটে জয়ী হওয়ায় জনতার মুখে হাসির ছাপ স্পষ্ট দেখা যায়।জনগণের ভোটে নির্বাচিত মোঃ ইউসুফ শামীম দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি উক্ত ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু যুব পরিষদ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশ ও দশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে সদা প্রাণবন্ত থাকেন।

স্থানীয়রা জানান,সুখে দুঃখে যিনি মানুষের পাশে ছিলেন তিনি হলেন আমাদের ওয়ার্ডের গর্ব এবং তরুণ সমাজ সেবক মোঃ ইউসুফ।মেহনতি মানুষের পরম বন্ধু তিনি।গরীব দুঃখী মানুষের কল্যাণে যখন যেখানে প্রয়োজন তিনি ছুটে এসেছেন।এছাড়া ইভটিজিং মুক্ত সমাজ ও মাদক নির্মূলে উনার প্রচেষ্টা চোখে পড়ার মত।কিশোর থেকে বৃদ্ধ বয়সের লোকদের কাছে তিনি সমানতালে জনপ্রিয়।তালা মার্কায় মোঃ ইউসুফ ভাইয়ের বিজয় মানে জনতার বিজয়।

নির্বাচনে বিপুল ভোটে জয়ী মোহাম্মদ ইউসুফ বলেন,এই বিজয় জনতার বিজয়।চরম প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি একমাত্র সাধারণ মানুষের ভালোবাসায়।নির্বাচনের দিন ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।সুতরাং আমি জনতার সমস্যা সমাধানে একধাপ এগিয়ে থাকব।সুবিচার নিশ্চিত করা হবে।

আধুনিক ওয়ার্ড গঠনে সব ধরনের কর্মকাণ্ড চলমান থাকবে। সমাজে অবহেলিত গরীব দুঃখী মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেকে দেশ ও দশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ