আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীকে বখাটের মারধর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন :

ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। সোমবার সকালে জেলা শহরের ট্যাংকেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই বখাটে মাদকাসক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে। 

এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তবে বিকেল নাগাদ পুলিশ ওই বখাটেকে আটক করতে পারেনি। এদিকে কিশোর গ্যাংয়ের এ অপরাধমূলক ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা বলছেন, এই মুহূর্তে ব্যবস্থা না নেওয়া হলে বিপর্যের মুখে পড়তে হবে। পুলিশ ও সুধী সমাজের পক্ষ থেকে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

জানা যায়, অনার্স পড়ুয়া এক ছাত্রী জেলা শহরের ট্যাংকের পাড়ে অবস্থানের সময় এগিয়ে আসে এমরান নামে এক বখাটে। রোববার ট্যাংকেরপাড় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ওই ধাওয়া-পাল্টা ধাওয়া ওই কলেজ ছাত্রী ভিডিও করে বলে অভিযোগ করে ছাত্রীর মোবাইল ফোনটি সে ছিনিয়ে নিতে চায়। মোবাইল ফোন দিতে না চাইলে ওই কলেজ ছাত্রীকে প্রথমে লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে বেধড়ক পেটানো হয়।

ওই কলেজ ছাত্রীর ভাই ও স্থানীয় যুবকরা জানান, এমরান মাদকাসক্ত। এর আগেও সে ছাত্রীদেরকে উত্যক্ত করার একাধিক ঘটনা ঘটায়। কেউ কিছু বললে নিজে শরীরে ধারালো অস্ত্রের আঘাত করে। এ ঘটনা সম্পর্কে ফোনে তার কাছে জানতে চাইলেও উল্টাপাল্টা কথা বলেন। পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে ঘটনার পর আনন্দময়ী (নিতাই পাল) উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমীন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাশে গিয়ে তিনি চলার পথে সতর্ক থাকাসহ নিজেদের করণীয় সর্ম্পকে ছাত্রীদেরকে বুঝান। পরে তিনি ট্যাংকেরপাড়ে স্কুল পড়ুয়া ছাত্রদের বুঝাতে দেখা যায়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও খেলাঘরের সভাপতি ডা. মো. আবু সাঈদ বলেন, সারাদেশেই কিশোর গ্যাংয়ের উৎপাত। আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে এখনই সচেতন হতে হবে। অন্যথায় আমাদেরকে বিপর্যয়ের মুখে পড়তে হবে।

সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কিশোরদের অপরাধরোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে পুলিশ। বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। ছাত্রী মারধরের ঘটনায় বখাটে এমরানকে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ