আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে সন্ত্রাসী বাহিনী ৬ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ৪নং কাদরা ইউপি তে সেবা নিতে আসা স্কুল,কলেজ ও মাদরাসা পড়ুয়া ছাত্রদের উপর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশের লালিত সন্ত্রাসী সজীব,রাজিব ও রাহাতের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে নজরপু গ্রামের সেনবাগ কলেজ শিক্ষার্থী নিজাম উদ্দিন(২২),সুজন(১৯),হিজলী গ্রামের সেনবাগ কলেজ এর ছাত্র জনি(১৯),শিহাব(১৮),সেনবাগ ফাজিল মাদরাসার ছাত্র ইব্রাহীম (১৬) ও নজরপুর হাই স্কুলের ছাত্র রাফি(১৬) সহ এ চার জনের অনলাইন জম্মনিবন্ধন কার্ডের জন্য প্রায় চার মাস আগে জনপ্রতি ৪শত টাকা করে ১হাজার ৬শত টাকা ৪নং কাদরা ইউনিয়নের সচিব মোঃ গাউছাল আবরার উদ্দিন কে প্রদান করে।

কিন্তু সচিব দীর্ঘদিন যাবত জম্ম নিবন্ধন কার্ড না দিয়ে গড়িমসি করতে থাকে।তারা সচিবের নিকট এর কারণ জানতে চাইলে বাক বিতন্ডার এক পর্যায়ে সচিবের পাশ্বে বসে থাকা চেয়ারম্যানের লালিত সন্ত্রাসী সজিব ক্ষিপ্ত হয়ে স্কুল পড়ুয়া ছাত্র রাফিকে মারধর করে।এরপর মোবাইল ফোনে অন্যদের খবর দিলে সন্ত্রাসী রাজিব ও রাহাতের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দ্রুত মোটরসাইকেল যোগে এসে রাফি সহ এ পাঁচজন কে এলোপাতাড়ি লাঠিপেটা,কিলঘুষি মেরে গুরুতর জখম করে।

পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপন সূত্রে জানা যায়,এসব লালিত সন্ত্রাসীরা প্রায় সময়ে সচিব ও চেয়ারম্যান এর আশে-পাশে থেকে সেবা নিতে আসা জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে বলে জানা যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ