পলাশ শীল:
চট্রগ্রাম জেলার রাঙ্গুলিয়া থানার পারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি একতেহার হোসেনকে নৌকা প্রতিকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় চেয়াম্যান প্রার্থী হিসেবে মনোনীত করায় ওমান বঙ্গবন্ধু পরিষদ রুই শাখার পক্ষ থেকে মিষ্টি বিতরণ ও উল্লাস করা হয়।
গতকাল সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটের আল-রুইতে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস শেষে প্রতিবেদকের সাথে আলাপকালে বঙ্গবন্ধু পরিষদ রুই শাখার সভাপতি আবুবক্কর সুমন একতেহার হোসেনকে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তার দাবি দল সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। ইউনিয়নটিতে যোগ্য প্রার্থী হিসেবে একতেহার হোসেনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন আবুবকর সুমন। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থ সমুন্নত রাখতে একতেহারকে বিজয়ী করতে পারুয়া ইউনিয়ন বাসীকে আহ্বান জানান আবুবক্কর সুমন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন
বঙ্গবন্ধু পরিষদ রুই শাখার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি হান্নান,যুগ্ন সম্পাদক সুমন সহ আরো অনেকে।