আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত

মোঃ আলমগীর,  টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ মডেল থানার উদ্যোগে মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উপলক্ষ্যে র‍্যালী উদ্বোধন করা হয়। র‍্যালীটি টেকনাফ মডেল থানা থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল থানার কম্পাউন্ডে এসে শেষ হয়।

র‍্যালীতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, ইন্সপেক্টর অপারেশন মোঃ খোরশেদ আলম, ইন্সপেক্টর তদন্ত আবদুল আলিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সাব-ইন্সপেক্টর আবদুল বাতেন ও অন্যান্য কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, থানার এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ,

জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে থানার কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

টেকনাফ সরকারি কলেজের সহকারি অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন, টেকনাফ ট্রাফিক পুলিশ ইনচার্জ ফারুক আল মামুন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ জহির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ৭১ এর সভাপতি মোঃ সাইফুদ্দিন খালেদ, সুলতান মাহমুদ, আজিজুল হক, মোঃ সাইফুল্লাহ কোম্পানী, নজরুল ইসলাম খোকন, রেজাউল করিম, মীর আহাম্মদ সহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ দমন বিষয়ে আলোচনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ