আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ঢাকা জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবং সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাভারে ঢাকা জেলা মাসিক রাজস্ব সম্মেলন -অক্টোবর ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে রাজস্ব প্রশাসনের শৃঙ্খলা ও বিভাগীয় মামলা, বাজেট প্রণয়ন ও ব্যয় পর্যালোচনা, ভূমি উন্নয়ন ও কর আদায় সংক্রান্ত এবং পরিদর্শন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

সম্মেলনে এসময় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে এলাহী প্রমুখ সহ ঢাকা জেলাধীন বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ