আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে জমি নিয়ে বিরোধ সন্ত্রাসী হামলায় আহত ১

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগর কাশিমপুর নামাপাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা আরিফুল ইসলাম খান (শাহীন) (৪২) ও তার আপন বড় ভাই শহিদুল ইসলাম খান (৫০) উভয় পিতা, আরফান আলী খান।

জমিজমা সংক্রান্ত পারিবারিক দন্দ-কলহের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে শহিদুল ইসলাম খান তার আপন ছোট ভাই আরিফুল ইসলাম খানকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করেছে। বর্তমানে আরিফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, গত রবিবার (২৪-অক্টোবর) বিকালে দিকে শহিদুল ও তার পক্ষে বিএনপির শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী সালাউদ্দিন, সৈরভ ও হাবিব কাশিমপুর নামাবাজার আরিফুলের নিজ বসত বাড়িতে হামলা করে রক্তাক্ত যখম করে। গুরুতর আহত আরিফুল ইসলাম খান শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে শহীদুল, সালাউদ্দিন, সৈরভ ও হাবিবসহ ৮/১০ জন
আরিফুল ইসলাম খান শাহীনের বসত বাড়িতে হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে আরিফুল ইসলাম খান শাহীনের স্ত্রী সুমি আক্তার সিমু বাদি হয়ে কাশিমপুর থানায় অভিযোগ করেছেন, আরিফুল ইসলাম শাহীনের পরিবার ন্যায় বিচার দাবি করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ