আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ঘরের মাঝে পড়ে ছিল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় শ্বাসরোধ করে বাদল (৪০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সকাল নয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক এস আই ইউনুস আলী। এর আগে রাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বাদল ঢাকার ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

বাড়ির মালিক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ইপিজেডে চাকরি করি। ডিউটি শেষ করে রাত ৮ টার দিকে বাসায় এসে গোসল করে খেয়ে টিভি দেখছিলাম। রাত ১০ টার দিকে আমার বাসায় চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি বাদলকে কে যেন শ্বাস রোধ করে মেরে ফেলে পালিয়ে গেছে। যে কক্ষে বাদলের লাশ পাওয়া গেছে ওই কক্ষে সেই কক্ষের ভাড়াটিয়া হলো মোর্শেদ। তার কাছ থেকে চাবি নিয়ে বাদল ও আরেক জন ওই কক্ষে প্রবেশ করেন। বাদল প্রায়ই মোর্শেদের কক্ষের চাবি নিয়ে সেখানে থাকতো। গতকাল অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে বাদল। রাত ১০ টার দিকে বাদলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগেই ওই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। বাদল তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই ইউনুস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ