আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে সিমেন্ট বুজায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মাওনা-শ্রীপুর সড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় রা জানায়, বেলা সাড়ে এগারোটার দিকে মাওনা- শ্রীপুর সড়ক পার হওয়ার সময় মাওনা চৌরাস্তাগামী একটি অটোরিক্সার ধাক্কায় শিশুটি সড়কে পড়ে যায়।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী শাহ সিমেন্ট বোঝায় কাভার্ডভ্যানর চাকায় আটকে সড়কে পিষ্ট হয়ে শিশুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।

স্থানীয়রা কাভার্ডভ্যান চালক মঈন (৩২) ও হেলপার সবুজকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মোহাম্মদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের ফজলুল হকের ছেলে। সে বাবা-মা’র সাথে শ্রীপুর পৌরসভার বেপারীপাড়া এলাকায় ভাড়া থাকত।

শ্রীপুর মডেল থানার (এসআই) নাজমুল হক গণমাধ্যম কে জানান, দুর্ঘটনার পর এক ঘণ্টা সময় যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ