আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাস্টে পরিচালিত স্কুলের বেহাল অবস্থা

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি,  শেখ রাজেন:

করোনাভাইরাস অতিমাত্রার কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম পাইকপাড়া ট্রাস্টে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়। সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের সামনে একটি পুকুর রয়েছে যার পানি বৃষ্টির সময় স্কুল সীমানা পর্যন্ত প্রবেশ করে বলে জানা যায়।

স্কুলের আশে পাশে রয়েছে নোংরা পরিবেশ এইখানে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের ক্লাস করার মতো অবস্থা নেই বললেই চলে, নাম গোপন রেখে এক শিক্ষার্থী বলেন আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয় আশেপাশে অনেক ময়লা আবর্জনা থাকাতে প্রতিনিয়ত অসম্ভব দুর্গন্ধ এবং মশার উৎপাতে আমরা স্কুলে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছি। বৃষ্টির সময় পুকুরের পানি আমাদের স্কুলের ফটিক পর্যন্ত চলে আসে এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।

স্কুলের ভিতরে প্রবেশ করে দেখা গেল অনেকটা অপরিষ্কার পরিবেশ

স্কুলের পরিবেশ এর ব্যাপারে একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন এই স্কুলের অবস্থা অনেক খারাপ,স্কুলের ভিতরে নোংরা পরিবেশ যার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। বৃষ্টির সময় স্কুলের ফটিকায় পুকুরের পানি আসার কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে অনেক চিন্তিত থাকি।

তাছাড়া দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার কামড়ে ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ার সম্ভবনায় অনেক অভিভাবকরা স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছে।

এই ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ দ্বীন ইসলামের কাছে জানতে চাইলে উনি আমাদের বলেন, এ বিদ্যালয়ের সভাপতি মহোদয় হলেন জেলা প্রশাসক এবং সদস্য সচিব হলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্কুলটি গণ শিশু কল্যাণ ট্রাস্ট এর আওতায় পরিচালিত হয়।

১৯৯০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সরকার থেকে বরাদ্দকৃত কোন সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি, যার ফলে স্কুলের মেরামতের কাজ, রাস্তাঘাটের এবং প্রধান ফটিকের সংস্কারের কাজ এবং ভিতরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ ব্যাহত হচ্ছে।

এই ব্যাপারে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছি স্কুল কমিটি গঠন করার লক্ষ্যে। জেলা প্রশাসক মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই কমিটি গঠন করে স্কুলের মেরামতের কাজ শুরু করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ