আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রূপসা উত্তরে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ৮ জন

কে এম নজরুল ইসলাম :
স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নৌকা প্রতীকের ৮ জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে উঠে এসেছে। 
২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার,
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলামগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবদুল লতিফ পাটওয়ারী প্রমুখ।
বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা নূরের রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, সাবেক যুবলীগ নেতা জহিরুল ইসলাম, মাহফুজ গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়ালিদ বিন পাবেল।
বর্ধিত সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আজ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে।
এখনও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ অনেক বেশি শক্তিশালী। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ