আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

কালিয়াকৈরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার হলরুমে এ সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সেমিনার অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, গাজীপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম,

গাজীপুর জেলা সমাজসেবার সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি অপারেশন পারভেজ আহমেদ সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহসান ও প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ