মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাতিল খোলা এলাকার মুস্তাফিজুর রহমান (২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থেকে সিএনজিযোগে মাওনার উদ্দেশ্যে রওনা দেয় মুস্তাফিজুর রহমান। সিএনজিটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের মজিদচালা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়।
এ সময় সিএনজি যাত্রী মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হয় এবং সাথে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। কালিয়াকৈর থানার (এএসআই) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।