আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিছিল

কে এম নজরুল ইসলাম :
দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শান্তি ও সম্প্রীতির মিছিল করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এসময় মিছিলে অংশগ্রহণ করেন আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ দাস, যুগ্ম-আহ্বায়ক গনেশ লোধ, ফরিদগঞ্জ পৌরসভার এমপি প্রতিনিধি ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা গৌতম দাস, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে এমপির প্রতিনিধি পুতুল সরকারসহ বিভিন্ন ইউনিয়নের অন্যান্য প্রতিনিধি, যুবলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ