আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

গজারিয়া উপজেলা আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

জেলা প্রতিনিধি:
গজারিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে”সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলার ভবেরচর বাসষ্টান্ড সংলগ্ন গজারিয়া হাই-ওয়ে রেস্টুরেন্ট এর সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এসে শেষ হয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক আমিরুল ইসলাম এর নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক,গজারিয়া ইউঃপিঃচেয়ারম্যান আবু তালেব ভূঁইয়ার,জেলা আওয়ামী যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃশাহ জাহান খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি।
জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন,উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী,আল আমিন দেওয়ান,উপজেলা যুবলীগ নেতা হাফিজুজ্জামান খাঁন জিতু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সিনিঃসহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি/সাঃসম্পাদকদের মধ্যে বোরহান উদ্দিন দেওয়ান, হাবিবুর রহমান,বজলুর রহমান সরকার, দেলোয়ার হোসেন,মোস্তফা সারোয়ার বিপ্লব,  ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন, হারুন মোল্লা,মেহেদী হাসান সবুজ।
আওয়ামী লীগ নেতা আলী আহমেদ,জমু মিয়া, যুবলীগ  নেতা প্রভাষক দেলোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশ্ররাফুল ইসলাম জয়,সাবেক জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি আজিজুল হক পার্থ,আবুল বাশার সজল,নাজমুল হোসেন,উপজেলা ছাত্রলীগ এর সাঃসম্পাদক আহমেদ রুবেল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ