আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায়  ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার  আশুলিয়ায় মানুষিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে নুর মোহাম্মদ (৭০) নামের এক পিতার করুণ মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আফাজ পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার হারুন গেটে এঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ আশুলিয়ার ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)। তবে তাদের বিস্তারিত পাওয়া যায় নি।

পুলিশ জানায়, ঘাতক আফাজ উদ্দিন মানুষিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে পরিবার তার চিকিৎসা করে যাচ্ছে বলে জানা গেছে। আফাজ মানুষিক ভারসাম্যহীন হওয়ায় তার স্ত্রী রাতে পাশে ঘুমাতো না। তাই বাবা নুর মোহাম্মদ তার পাশে থাকতেন।

প্রতিদিনের ন্যায় গতকাল নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যায়। কিন্তু ভোর রাতে আফাজ বটি দিয়ে গলার পিছনে আঘাত করে বাবার। এসময় গোঙ্গানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্ষাক্ত দেহ দেখতে পায়।

তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরের নুর মোহাম্মদের মরদেহ সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার হামিদ বলেন, ছেলে আফাজ উদ্দিন মানুষিক ভারসাম্যহীন হওয়ায় ২০০৬ সাল থেকে তার চিকিৎসা করছিল পরিবার। সেই ছেলের হাতেই বাবা খুন হন। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। এঘটনায় মামলা দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ