আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে সম্ভাব্য প্রার্থীকে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীর প্রকাশ্য হুমকি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে আসন্ন ইউপি নির্বাচনে সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও প্রতীক বারাদ্দের আগেই নর্বাচনী প্রচারণার দায়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাই জকি । এর আগে ধামরাইয়ের নৌকার মনোনীত প্রার্থী আজহার আলী জয়পুরা চরপাড়া এলাকায় একটি জনসভায় যোগ দিয়ে প্রকাশ্যে হুমকি এই হুমকি প্রদান করেন।

নোটিশে বলা হয়, সোমভাগ ইউনিয়নের ২০১৬ সালের নির্বাচিত চেয়ারম্যান আজহার আলীর একটি ভিডিও ক্লিপ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা পড়েছে। ভিডিও ক্লিপে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোন প্রার্থীকে তিনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭৩ এর উপবিধি (১) এর ক, অ, আ এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়াও তিনি প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যা ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর এর বিধি -৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। কেন তার প্রার্থীতা বাতিলসহ উক্ত বিধি সমূহ লঙ্ঘনের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

নির্বাচনী প্রচারণার একটি জনসভায় যোগ দিয়ে আজহার আলী বলেন, অনেকের কাছে ৫ লাখ, ২ লাখ, ৩ লাখ টাকা নাই। একটা মামলা খাইলে জীবন শেষ। আমি সাবধান করে দেই, যারা বিরোধী প্রার্থী হবে তাদের নাম নাই, এদের কোন ব্যানার নাই।

এদের আমি রাখবো না, আমি আজহার একাই যথেষ্ট। এই ইউনিয়ন ইউনিয়নে আরও দুই জন প্রার্থী হতে চায়। তাদের আমি অনুরোধ করবো এই ইউনিয়নে বিরোধী প্রার্থী হয়েন না। আর যদি হন তাহলে জনগন তাদের কাছে যায়েন না। মিছিলে গেলে আপনাদের সন্তানের যদি ক্ষতি হয় সে দায়ভার কেউ নেবে না।

আমি যে এলাকার লোকজনকে ভালবাসি সেই এলাকায় এসে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েন। আরে তার কোন অস্তিত্ব থাকবে কি না সে চিন্তা করেন। আর বলেন স্বতন্ত্র মার্কায় ভোট দেন। স্বতন্ত্র প্রার্থীর অস্তিত্ব আজহার চেয়ারম্যান

এব্যাপারে সোমভাগ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আজহার আলী বলেন, আমি একটি মিটিং এ আছি, এমপি সাহেবের সাথে আপনাকে পরে ফোন দেবো।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, একটি ভিডিও ক্লিপ উপজেলা নির্বাচন অফিসে জমা পড়োছে। যেখানে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের প্রমান পাওয়া। একারনে তার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ