আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

টাঙ্গাইলে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে স্বেচ্ছাসেবক লীগ নেতা

আমিনুল ইসলাম ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে সদর উপজেলার বিভিন্ন শারদীয়া দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর থেকেই বৃষ্টি উপেক্ষা স্বেচ্ছাসেবক লীগের একদল নেতাকর্মী সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ।

এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শিশির দাস, এরশাদ, মামুন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ